মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

সিংড়ায় কবুতর চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সিংড়ায় কবুতর চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে দিয়ে আকরাম হোসেন (১৮) নামে এক তরুণকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটকোল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আকরাম পার্শ্ববর্তী পারসিংড়া এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।

 

থানা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পাটকোল এলাকার মাসুদ করিম মিঠু নামে এক খামারি ও কৃষি উদ্যোক্তার কবুতর খামারে চুরির ঘটনা ঘটছিল। এরপর পার্শ্ববর্তী পারসিংড়ার আকরাম হোসেনকে সন্দেহ করে মিঠু গ্রামবাসীদের কাছে বিচার দেয়। কিন্তু সেই গ্রাম্য সালিশে আকরাম উপস্থিত হয় না। এরই জের ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মিঠু ও তার আরেক সহযোগী মিলে পারসিংড়া থেকে আকরাম হোসেনকে ধরে রিকশাতে করে তুলি নিয়ে যায়। পরে পাটকোল গ্রামে মিঠুর পেয়ারা বাগানে মারপিট করে রাস্তার ওপর ফেলে রেখে যায় তারা।

পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে

এ বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।