মূল লেখায় যান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাদক নিয়ে কোনো আপোষ নয়, লং মার্চের হুশিয়ারি এমপি মনিরুল হকের এইমাত্রঅন্যান্য মাদক নিয়ে কোনো আপোষ নয়, লং মার্চের হুশিয়ারি এমপি মনিরুল হকের বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায়: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায়: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইথানকে গুলির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ইথানকে গুলির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা গভীর রাতে নারীসহ ইউপি চেয়ারম্যান আটক এইমাত্রঅন্যান্য গভীর রাতে নারীসহ ইউপি চেয়ারম্যান আটক জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ১ এইমাত্রঅন্যান্য বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি, নিহত ১ আটক ভারতীয় চকলেট জোরপূর্বক ছাড়িয়ে নিলেন বিএনপি কর্মী এইমাত্রঅন্যান্য আটক ভারতীয় চকলেট জোরপূর্বক ছাড়িয়ে নিলেন বিএনপি কর্মী হাম উপসর্গে আজ আরও ৪ শিশুর মৃত্যু এইমাত্রঅন্যান্য হাম উপসর্গে আজ আরও ৪ শিশুর মৃত্যু
বাংলাদেশ

যুবককে ডেকে এনে ৪ খণ্ড, মিলাদ পড়ান দম্পতি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
যুবককে ডেকে এনে ৪ খণ্ড, মিলাদ পড়ান দম্পতি

কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন এক নারী ও তার স্বামী। হত্যার পর মরদেহ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেন তারা। এ ঘটনায় প্রেমিকা স্মৃতি (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ভূঁইয়া সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

এদিকে হত্যার ৩ দিন পর শনিবার (০৯ আগস্ট) রাতে খিচুড়ি পাকিয়ে মিলাদ পড়ান হোসেন-স্মৃতি দম্পতি। কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের দম্পতির নিজ বাড়িতে এমন ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০৬ আগস্ট) রাতে নজরুল ভূঁইয়া বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ নিয়ে শুক্রবার (০৮ আগস্ট) তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ নিখোঁজ নজরুলের মোবাইল ফোনের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার (১০ আগস্ট) ভোরে অটোরিকশাচালক হোসেন ও তার স্ত্রী স্মৃতিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার পর মরদেহ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন।

তিতাস থানার ওসি শহিদ উল্লাহ বলেন, নিখোঁজ ডায়েরির সূত্র ধরে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

নিহতের বাবা হানিফ ভূঁইয়া জানান, পরিকল্পিতভাবে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।