মূল লেখায় যান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? এইমাত্রঅন্যান্য ১০ পর্যটকের মৃত্যুর দায় নেবে কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন এইমাত্রঅন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ ও ন্যায্য অধিকার সংরক্ষণের দাবিতে এফডিইবি'র মানববন্ধন আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? এইমাত্রঅন্যান্য আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া? বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক এইমাত্রঅন্যান্য বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া এইমাত্রঅন্যান্য মানিকছড়িতে ৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন: ওয়াদুদ ভূঁইয়া গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য গাজীপুরে ঝুট কেজি প্রতি তিন টাকা করে চাদা দাবি: অভিযোগ সেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান - হাসনাত কাইয়ূম এইমাত্রঅন্যান্য জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম
বাংলাদেশ

সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা হতে পারে ৪৫ হাজার ৯৮টি। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি ভোটকক্ষ থাকবে এবং ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন, ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ শেষ হলে (জন্মতারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত অন্তর্ভুক্ত ভোটারসহ) সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়াতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। এ নির্বাচনে সম্ভাব্য ২ হাজার ৯৫০টি নতুন ভোটকেন্দ্র যুক্ত হয়ে মোট ভোটকেন্দ্র হতে পারে ৪৫ হাজার ৯৮টি, আর সম্ভাব্য ১৯ হাজার নতুন ভোটকক্ষ যুক্ত হয়ে মোট ভোটকক্ষ দাঁড়াতে পারে ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি।

সভায় আরও জানানো হয়, উক্ত ভোটকেন্দ্রগুলোতে সম্ভাব্য ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে। পূর্ববর্তী সব নির্বাচনে প্রয়োজনের তুলনায় ১০ শতাংশ বেশি কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা হয়, যার মধ্যে প্রয়োজনীয় জনবলসহ অতিরিক্ত ৫ শতাংশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই ধারা বজায় রেখে প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে (৫ শতাংশ বৃদ্ধিসহ) প্রশিক্ষণ প্রদান করতে হবে।