মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ন
শিরোনাম
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ এইমাত্রঅন্যান্য রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ এইমাত্রঅন্যান্য রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক এইমাত্রঅন্যান্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের এইমাত্রঅন্যান্য ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  এইমাত্রঅন্যান্য বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট মেঘনা আলমকে দুদকে তলব এইমাত্রঅন্যান্য মেঘনা আলমকে দুদকে তলব
বাংলাদেশ

এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এবার জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান

পাথর লুটপাট বন্ধে এবার জাফলংয়ে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

তবে অভিযানের বিষয়ে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেড পলি রানি দেব কোনো মন্তব্য করেননি।

আভিযানিক দলকে, নদীর তীরে ভিরিয়ে রাখা বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে পিটিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। এসময় নদীর পাড়জুড়ে অসংখ্য নৌকার মাঝিরা ভিড় করেন।

অভিযান সংশ্লিষ্টরা বলছেন, এসব নৌকার করে নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়। যেকারণে এসব নৌকা জেলা প্রশাসনের টিম ভেঙে ডুবিয়ে দিচ্ছে।

তবে নৌকার মালিকরা বলছেন ভিন্ন কথা। স্থানীয় মোশাররফ নামের এক ব্যক্তি বলেন, যারা পাথর উত্তোলন করে তাদের পুলিশ কিছু বলতে পারে না। তাদের কাছ থেকে উল্টো তারা টাকা-পয়সা নেয়। অথচ আমাদের ঘাটে ভিরিয়ে রাখা নৌকাগুলো তারা ভেঙে দিছে।

আরেক মাঝি বলেন, আমি কিস্তিতে টাকা এনে নৌকা বানাইছি। আমার নৌকাটা ভেঙে দিছে। এখন আমি কীভাবে চলব? যত দোষ সব গরিবের। অথচ যারা পাথর ও বালু উত্তোলন করে তারা তাদের কিছু বলতে পারে না।