মূল লেখায় যান
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
৯ বছরের অরিনা প্রধানমন্ত্রীকে উপহার দিল হাতে লেখা পুরো কুরআন এইমাত্রঅন্যান্য ৯ বছরের অরিনা প্রধানমন্ত্রীকে উপহার দিল হাতে লেখা পুরো কুরআন নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য নড়াইলে ইয়াবাসহ গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গা সীমান্তে গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গা সীমান্তে গুলি, আহত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ ‘সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়’, পরীমণির ঘটনায় শিবা শানু এইমাত্রঅন্যান্য ‘সাংবাদিকদের গায়ে হাত তোলা কাম্য নয়’, পরীমণির ঘটনায় শিবা শানু ইরান থেকে ১ হাজার কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ এইমাত্রঅন্যান্য ইরান থেকে ১ হাজার কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান এইমাত্রঅন্যান্য বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য শেরপুরে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর এইমাত্রঅন্যান্য পশ্চিমবঙ্গে গ্রেপ্তার তিন কনটেন্ট ক্রিয়েটর
বাংলাদেশ

সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সিলেটের পাথর উদ্ধারে চলছে দুদকের অভিযান

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে সিলেট সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে এ অভিযান শুরু হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সিলেট সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে অভিযান শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শত শত ট্রাকে করে পাথর সরিয়ে নেওয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করে দৈনিক কালবেলা। এ ছাড়া কালবেলায় পাথর লুটপাট নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়।