মূল লেখায় যান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান এইমাত্রঅন্যান্য নারীরা এখনও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন: নাদিয়া পাঠান চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের এইমাত্রঅন্যান্য চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ এইমাত্রঅন্যান্য কক্সবাজার টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ এইমাত্রঅন্যান্য ‘সরি একটা মলম না? সরি তো একটা বিশাল জিনিস, বিশাল মলম’ ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন এইমাত্রঅন্যান্য ২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীরকে প্রাণনাশের হুমকি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক এইমাত্রঅন্যান্য রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত, পুড়ে অঙ্গার ৬ পর্যটক আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার এইমাত্রঅন্যান্য আজ মহাসপ্তমী, নবপত্রিকা পূজায় শুরু দিনের প্রধান আচার
বাংলাদেশ

হাতিয়ায় চোর সন্দেহে পিডিবির দুই কর্মীকে পিটুনি, একজনের মৃত্যু

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
হাতিয়ায় চোর সন্দেহে পিডিবির দুই কর্মীকে পিটুনি, একজনের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এতে লোকমান হোসেন (৩৫) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অপর এক কর্মীকে জীবিত উদ্ধার করেছে এবং অভিযুক্ত একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর হেয়ার গ্রামের আসাদনগরে দুলালের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান হোসেন শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান (২৮) শেরপুরের শ্রিবরদী উপজেলার পূর্ব জিনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা আমির আল কাউসার ঢাকা পোস্টকে বলেন, জাহাজমারার আসাদনগরে ভাঙারি ব্যবসায়ী বাবুলের বাড়িতে বিদ্যুৎ অফিসের এক কর্মীর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। অভিযোগ আছে, বাবুল বিদ্যুতের কিছু সরঞ্জাম চুরি করেছিলেন এবং সেই সরঞ্জাম উদ্ধারের জন্য সেখানে গেলে বাবুলসহ কয়েকজন মিলে তাদের মারধর করে। এই ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত, তা খুঁজে বের করা পুলিশের দায়িত্ব। আমরা জোর দাবি করছি—এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। একইসঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান, যেন এ ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, নিহত লোকমান ও মোস্তাফিজ বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় প্রায় ১৬০ কেজি মালামাল বিক্রির জন্য স্থানীয় ভাঙারি ব্যবসায়ী দুলালের দোকানে যান। এ সময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজ (৩৫) ও আরও কয়েকজন তাদের আটক করে চোর সন্দেহে দোকানের ভেতরে রশি দিয়ে বেঁধে রাখেন। একপর্যায়ে তারেক লোহার দণ্ড দিয়ে লোকমানের হাতে ও পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলে দুই শতাধিক লোক ভিড় করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে দুজনকে উদ্ধার করে। তবে তখন লোকমান প্রচণ্ড ঘামতে থাকেন এবং অচেতন হয়ে পড়েন। বাঁধন খোলার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে হাতিয়া থানা পুলিশ, জাহাজমারা তদন্ত কেন্দ্রের কর্মকর্তা ও হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তারেক আজিজকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। পিডিবি, ঠিকাদারি প্রতিষ্ঠান বা নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে বিক্রির জন্য নেওয়া ১৬০ কেজি মালামাল উদ্ধার করা হয়েছে।