মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

মিরপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মিরপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

রাজধানীর মিরপুরে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে তামিম (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকার একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

আহত তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, সকালে মসজিদের পাশে খেলাধুলা করার সময় তামিম ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু পায়। না বুঝে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

তামিমের নানা জালাল বলেন, বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ছুটে গিয়ে তামিমকে উদ্ধার করি। পরে সকাল ১১টা ২০ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুর থেকে আহত এক শিশুকে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।