মূল লেখায় যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ‘আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ হয়ে নাজিল হয়েছেন’: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য ‘আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ হয়ে নাজিল হয়েছেন’: রাশেদ খাঁন এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক মো. ফারুক আহমেদ এইমাত্রঅন্যান্য এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক মো. ফারুক আহমেদ তিনি উড়ে এসে জুড়ে বসবেন, তা হবে না’: রিজভী এইমাত্রঅন্যান্য তিনি উড়ে এসে জুড়ে বসবেন, তা হবে না’: রিজভী সময়সীমা শেষ, এবার সরকারি বাসার ভাড়াটে উচ্ছেদে অভিযান এইমাত্রঅন্যান্য সময়সীমা শেষ, এবার সরকারি বাসার ভাড়াটে উচ্ছেদে অভিযান যুদ্ধ ও ভোট দুই ময়দানেই ট্রাম্পের পরাজয়: ইরান এইমাত্রঅন্যান্য যুদ্ধ ও ভোট দুই ময়দানেই ট্রাম্পের পরাজয়: ইরান সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির কথা জানাল রিয়াদ এইমাত্রঅন্যান্য সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির কথা জানাল রিয়াদ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ এইমাত্রঅন্যান্য ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ
বাংলাদেশ

সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে যা বললেন রিজওয়ানা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সেন্টমার্টিনে রাতযাপনের বিষয়ে যা বললেন রিজওয়ানা

পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে রাতযাপন করতে পারবেন কিনা এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন। তবে সেখানে তারা রাতযাপন করতে পারবেন কিনা সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেন্টমার্টিন ভ্রমণ ৯ মাসের জন্য বন্ধ হয়। যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে। বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বিপাকে পড়েছেন দ্বীপবাসী।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।