মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশ

নির্বাচনে সেনাবাহিনী যে ক্ষমতায় থাকবে, জানালেন ইসি সচিব

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
নির্বাচনে সেনাবাহিনী যে ক্ষমতায় থাকবে, জানালেন ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আট দিনব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তবে এ বিষয়ে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে সেনাবাহিনী বর্তমানে দেশে যেভাবে মোতায়েন রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেভাবেই অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন।

সোমবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। ‎সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। এ ছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে, সেভাবেও মোতায়েন হবে।

আখতার হোসেন বলেন, নির্বাচনে এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে, পুলিশ কাজ করবে ‎দেড় লাখ। আরও বেশি সদস্য আসবে আনসার থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ছয় লাখ সদস্য মোতায়েন করা হবে। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবে। তিনি বলেন, আগে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো কিন্তু এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে। প্রস্তাব হলো, ভোটের আগের তিন দিন, ভোটের দিন এবং ভোটের পরে চার দিন মোতায়েনের। এটা আমরা পরীক্ষা করে দেখব।

আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ইসি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির চার কমিশনার, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।