মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সাভার ও আশুলিয়াকে একীভূত করে সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত

ঢাকা মহানগরের উপকণ্ঠে দ্রুত বর্ধনশীল শিল্প ও জনবহুল এলাকা সাভার ও আশুলিয়াকে একীভূত করে ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে প্রধান উপদেষ্টার কাছে। চলতি মাসের ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে সাভার পৌরসভা ও আশুলিয়ার ইউনিয়ন পরিষদগুলো বিলুপ্ত হয়ে যাবে। বিভাগীয় কমিশনারের গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসে এই প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করা হয়। প্রস্তাবে বলা হয়, সাভার এখন দেশের অন্যতম শিল্প, শিক্ষা ও ব্যবসাকেন্দ্র হিসেবে এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। কিন্তু সীমিত সম্পদ ও জনবল নিয়ে পৌরসভা ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে।

বিশেষ করে আশুলিয়া অঞ্চলে বিপুল গার্মেন্টস শিল্প, শ্রমিকবসতি ও আবাসিক এলাকা গড়ে ওঠায় ইউনিয়ন পরিষদের আওতায় নাগরিক সেবা প্রদান এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও পরিবেশ দূষণ সেখানে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার জনসংখ্যার চাপ ও শহরের প্রসারে কেরানীগঞ্জ দ্রুত নগরায়িত এলাকায় পরিণত হচ্ছে, কিন্তু পৌরসভা বা সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় এখানকার উন্নয়ন কার্যক্রম অপরিকল্পিতভাবে চলছে।

সরকার মনে করছে, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া গেলে কেরানীগঞ্জকে রাজধানীর পাশে একটি আধুনিক, সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপশহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘এটি সরকারের এক যুগান্তকারী সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত সাভার-আশুলিয়া ও কেরানীগঞ্জের মানুষ এখন নাগরিক সুবিধা ও মর্যাদার পূর্ণ অধিকার ভোগের সুযোগ পাবে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন গঠনের মাধ্যমে এ অঞ্চলের সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা খাতে বড় ধরণের পরিবর্তন আসবে।’

প্রধান উপদেষ্টার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে দ্রুত বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।

সরকারি সূত্রে জানা গেছে, সাভার সিটি করপোরেশন গঠন হলে এটি হবে দেশের নবম সিটি করপোরেশন।

এর মাধ্যমে ঢাকার পশ্চিমাংশের বিস্তৃত নগরায়ণ নতুন দিগন্তে প্রবেশ করবে— নাগরিক সুবিধা, অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনায় আসবে যুগোপযোগী পরিবর্তন।