মূল লেখায় যান
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ৫ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ‘আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ হয়ে নাজিল হয়েছেন’: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য ‘আমির হামজারা জামায়াতের জন্য অভিশাপ হয়ে নাজিল হয়েছেন’: রাশেদ খাঁন এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক মো. ফারুক আহমেদ এইমাত্রঅন্যান্য এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক মো. ফারুক আহমেদ তিনি উড়ে এসে জুড়ে বসবেন, তা হবে না’: রিজভী এইমাত্রঅন্যান্য তিনি উড়ে এসে জুড়ে বসবেন, তা হবে না’: রিজভী সময়সীমা শেষ, এবার সরকারি বাসার ভাড়াটে উচ্ছেদে অভিযান এইমাত্রঅন্যান্য সময়সীমা শেষ, এবার সরকারি বাসার ভাড়াটে উচ্ছেদে অভিযান যুদ্ধ ও ভোট দুই ময়দানেই ট্রাম্পের পরাজয়: ইরান এইমাত্রঅন্যান্য যুদ্ধ ও ভোট দুই ময়দানেই ট্রাম্পের পরাজয়: ইরান সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির কথা জানাল রিয়াদ এইমাত্রঅন্যান্য সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথিদের হামলার দাবি, ক্ষয়ক্ষতির কথা জানাল রিয়াদ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ এইমাত্রঅন্যান্য ইরানের বিরুদ্ধে ইসরায়েলের মিশন এখনো শেষ হয়নি: কাটজ
বাংলাদেশ

বর্ষার ঘটনা অনেকটা মিন্নির কাছাকাছি: ডিএমপি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বর্ষার ঘটনা অনেকটা মিন্নির কাছাকাছি: ডিএমপি

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেছেন, এটি একটি ত্রিভুজ প্রেম। বর্ষা মেয়েটি চালু। দু’দিকেই সম্পর্ক বজায় রাখে। মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি।

মঙ্গলবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, বর্ষা মাহীরকে জানায়, জুবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারব না। বর্ষার পরিকল্পনা অনুসারে জুবায়েরকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহীর ও তার বন্ধু আয়লানসহ তিনজন। ঘটনার দিন মাহীর জুবায়েদকে বর্ষার থেকে সরে আসতে বলে। জোবায়েদ জানায়, আমি সরে আসব কেন? তখন তাদের মাঝে তর্কাতর্কি হয়। এরপর এ হত্যাকাণ্ড।

এ ছাড়া ডিএমপির প্রেস ব্রিফিংয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, জুবায়েদ তখন মারা যায়নি। বাঁচার জন্য দোতলা থেকে ওপরে ওঠে। তিন তালায় দাঁড়িয়ে ছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জুবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহীরের হবো না। বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায়। তখন জোবায়েদ বাঁচার আকুতি করলেও কারও সাহায্য পায়নি।

উল্লেখ্য, জুবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত এক বছর ধরে জুবায়েদ হোসাইন পুরান ঢাকার আরমানিটোলায় ১৫, নূরবক্স লেনে রওশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স, ক্যামিস্ট্রি ও বায়োলজি পড়াতেন।