মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

রসমালাই খেয়ে অসুস্থ ৫ জন, রংধনু বেকারি সিলগালা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
রসমালাই খেয়ে অসুস্থ ৫ জন, রংধনু বেকারি সিলগালা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পরদিনই প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিঙ্গারবিল বাজারে অবস্থিত রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানের সময় দেখা যায়, বেকারির ভেতরে মিষ্টি তৈরির পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর। টেবিল, যন্ত্রপাতি এবং কাজের জায়গা ছিল অপরিচ্ছন্ন। মিষ্টির শিরার মধ্যে মৃত তেলাপোকা পাওয়া যায়, যা ওই শিরাতেই বিক্রির জন্য সংরক্ষণ করা হচ্ছিল। মিষ্টি তৈরির সময় কোনো হেডক্যাপ, গ্লাভস বা নির্ধারিত পোশাক না পরে খোলা এবং অরক্ষিত পরিবেশে কাজ করছিলেন কর্মীরা। এছাড়াও, অবকাঠামোগত ত্রুটি ও খাদ্য উপকরণগুলো এলোমেলোভাবে খোলা অবস্থায় রাখা ছিল যা অভিযানে ধরা পড়া বড় ধরনের অনিয়ম।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, এতো অস্বাস্থ্যকর পরিবেশে মানুষকে মিষ্টি খাওয়ানো অত্যন্ত বিপজ্জনক। জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও শর্ত পূরণ না করলে তারা পুনরায় ব্যবসা চালাতে পারবে না। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।