মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

পৌরসভার ৩ গাড়িতে দুর্বৃত্তের আগুন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
পৌরসভার ৩ গাড়িতে দুর্বৃত্তের আগুন

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার ৩টি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে।

পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মো. ওমর ফারুক বলেন, নতুন বাজার এলাকায় হকাররা পৌরসভার জায়গা দখল করে অবৈধ স্থাপনা বানিয়ে দীর্ঘ বছর ব্যবসা করে আসছিল। বারবার নোটিশ করা সত্ত্বেও তারা এসব স্থাপনা সরায়নি। অবশেষে নোটিশের সর্বশেষ তারিখের বেশ কয়েকদিন পর আজ ওইসব স্থাপনা ভেঙে দেয় পৌর কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, পৌর কর্মচারীদের সঙ্গে হকারদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫জন আহত হয়। অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ায় হকারসহ একদল দুর্বৃত্ত পৌরসভার তিনটি ময়লার পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা আগুন নেভায়।

পৌর প্রশাসক মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, দখলবাজরা দীর্ঘ বছর ধরে পৌরসভার জায়গা দখলে নিয়ে নিজেদের ব্যবসায়িক কেন্দ্র খুলে বসেছে। ফলে কর্তৃপক্ষ পৌরবাসীর স্বার্থে এবং শহরে যানজট নিরসন করতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছেন।