মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৯:২২ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
বাংলাদেশ

প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন, সিদ্ধান্ত জানাবে ইসি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন, সিদ্ধান্ত জানাবে ইসি

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়েছে এবং আগামীকাল (সোমবার) সকালে তা জানিয়ে দেওয়া হবে। এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠপর্যায় থেকে আসা বাড়তি তথ্য পর্যালোচনা চলছে। এই সপ্তাহের ভেতরে এটি চূড়ান্ত করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির চিঠির বিষয়ে সচিব বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল আরপিওর নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে একটি চিঠি দিয়ে গেছে। কমিশন পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতিতে কমনওয়েলথ প্রতিনিধি দল সন্তুষ্ট উল্লেখ করে ইসি সচিব বলেন, তারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সার্বিকভাবে জানতে চেয়েছে। আলোচনায় সেসব বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) কনডাক্ট রুলস, অবজারভারস হোম অ্যান্ড অ্যাব্রড, কোয়ালিফাইং ডেট (৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা গ্রহণ), স্টেকহোল্ডারদের সঙ্গে মিটিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় তাদের জানানো হয়েছে।

তিনি বলেন, ওভারসিজ ভোটার ডায়াসপোরা কমিউনিটির বিষয়ে ইসির পদক্ষেপ এবং হাইব্রিড সলিউশনের কথা জানতে চেয়েছিল তারা। পাশাপাশি নির্বাচনসংক্রান্ত কোনো বিরোধ হলে কমিশন কীভাবে তা হ্যান্ডেল করবে, সে বিষয়ে জানতে চাওয়া হলে সচিব জানান, কনডাক্ট রুলস, মাঠপর্যায়ে কমিটির কাজ এবং চূড়ান্ত জায়গা হিসেবে আদালতের কথা উল্লেখ করা হয়েছে।

আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, যারা নিরাপত্তা নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। নিরাপত্তা মূলত ভোটকেন্দ্র ও পরিবেশ— এই দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ভোটকেন্দ্রে ১৬ থেকে ১৮ জনের একটি টিম কাজ করবে এবং বাইরের নিরাপত্তা অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ দেখবে। এছাড়া প্রযুক্তির ব্যবহার ও অপব্যবহার, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার, ইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সচিব।

কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে জানিয়ে সচিব বলেন, পরিকল্পনা অনুযায়ী তো সবকিছু যে ১০০ শতাংশ করা সম্ভব নয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি, কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে।

গতকাল (শনিবার) ককটেল বিস্ফোরণ ও ইসি কোনো মামলা করবে কি না— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা পুলিশের ব্যাপার। পুলিশ তাকে কনফাইন করেছে। যদি মামলা করতে হয়, ইসির পক্ষ থেকে অসুবিধা নেই।