মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

বাসে নারীকে হেনস্তাকারী সেই হেলপার গ্রেপ্তার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাসে নারীকে হেনস্তাকারী সেই হেলপার গ্রেপ্তার

চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্ট হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি।

র‌্যাব জানায়, গ্রেপ্তার নিজামুদ্দিন (৪৫) পেশায় রমজান পরিবহনের বাসের হেলপার। নারীকে হেনস্তার ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে অভিযুক্ত হেলপারকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেজর আবরার ফয়সাল জানান, ভিডিওচিত্রে নিজামউদ্দিনকে এক নারীকে মারধর করতে দেখা গেছে। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, ওই ভুক্তভোগী নারী আজ ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজের পরিচয় নিশ্চিত করে ঘটনাটি নিয়ে বক্তব্য দেন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, আমি এই ভিডিওটি করছি, যেন আমার সঙ্গে কিছু ঘটলে সবাই বিষয়টি জানতে পারেন।