হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারা দেশে সন্দেহজনক হামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৮ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৯৬ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। একই সময়ে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে এবং হাম প্রতিরোধে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে।
