মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে আসহাবুস সুফফা ফাউন্ডেশনের কুরআন বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান 

প্রতিবেদক: বাংলা ব্রিফ
ভূরুঙ্গামারীতে আসহাবুস সুফফা ফাউন্ডেশনের কুরআন বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসহাবুস সুফফা ফাউন্ডেশনের কুরআন বিতরণ, সবক প্রদান, বৃক্ষ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ কাজি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান মুকুল, ফাউন্ডেশনের সেক্রেটারি সালমান বিন মুস্তাক প্রমুখ বক্তব্য প্রদান করেন।

বিভিন্ন মক্তবের ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফাউন্ডেশনের পরিচালনা পরিষদসহ স্বেচ্ছাসেবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ ও সবক প্রদান করা হয়। কুরআনের সবক প্রদান করেন শায়খুল হাদিস আলহাজ্ব মাওলানা মুফতি জিয়াউল হক।

অনুষ্ঠানে কোরআনের সবক গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন মাজীদ, বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা, রেহাল, স্কুল ব্যাগ ও ফাইল বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, সুন্দর সুশৃঙ্খল, শান্তিপূর্ণ একটি আদর্শ সমাজ গঠনের জন্য সুশিক্ষার প্রয়োজন। আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা অর্জন করা যায়। শিশুকাল থেকে নৈতিকতা ও শিষ্টাচারের শিক্ষা দিতে হবে তাহলে তারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে। এছাড়াও সামাজিক উন্নয়নের কাজে সমাজের সচেতন বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য যে, আসহাবুস সুফফা ফাউন্ডেশন উপজেলার প্রতিটি ইউনিয়নে নিজস্ব অর্থায়নে মক্তব পরিচালনা করে আসছে। এটি মানবতার সেবায় নিবেদিত একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সংগঠনটি অনগ্রসর অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কুরআন ও ইসলামী শিক্ষার জন্য মক্তব প্রতিষ্ঠাসহ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।