মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে আনসার-ভিডিপির নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ এইমাত্রঅন্যান্য মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি ইউনিয়নে হবে খেলার মাঠ: শামা ওবায়েদ হালুয়াঘাটে তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে তিনদিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী বিএনপি নেতা হত্যায় ভাড়াটে ৩ খুনি আসে ঢাকা থেকে: পুলিশ এইমাত্রঅন্যান্য বিএনপি নেতা হত্যায় ভাড়াটে ৩ খুনি আসে ঢাকা থেকে: পুলিশ সহোদরকে বারবার ধর্ষণ, ক্ষোভে ভাইকে খুন এইমাত্রঅন্যান্য সহোদরকে বারবার ধর্ষণ, ক্ষোভে ভাইকে খুন ইরানে যুক্তরাষ্ট্রের বড় জয়, ফলাফল “খুব শিগগিরই” বিশ্ব দেখতে পাবে; ট্রাম্প এইমাত্রঅন্যান্য ইরানে যুক্তরাষ্ট্রের বড় জয়, ফলাফল “খুব শিগগিরই” বিশ্ব দেখতে পাবে; ট্রাম্প ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে এইমাত্রঅন্যান্য ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি এইমাত্রঅন্যান্য স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি
বাংলাদেশ

রোগী দেখার জন্য মাইকিং বন্ধে নোটিশ

প্রতিবেদক: বাংলা ব্রিফ
রোগী দেখার জন্য মাইকিং বন্ধে নোটিশ

বরগুনা জেলা সিভিল সার্জনের কার্যালয় চিকিৎসকদের রোগী দেখার বিষয়ে মাইকিং করে প্রচারণা থেকে বিরত থাকার জন্য একটি নোটিশ জারি করেছে।

গত বুধবার (১৭ জুন) সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ স্বাক্ষরিত এ নির্দেশনা প্রকাশ করা হয়।

নোটিশে জেলার সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে জানানো হয় যে, ২০২৬ সালের জুন মাসে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো চিকিৎসকের রোগী দেখার বিষয়ে মাইকিং করে প্রচারণা চালানো যাবে না।

এতে আরও বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।