মূল লেখায় যান
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কম্বোডিয়া থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন ৩৮ জন এইমাত্রঅন্যান্য কম্বোডিয়া থেকে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরলেন ৩৮ জন বক্স অফিসে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’: টপকে গেল যশের ‘টক্সিক’-কে এইমাত্রঅন্যান্য বক্স অফিসে ইতিহাস গড়ল ‘হনুমান অংশ’: টপকে গেল যশের ‘টক্সিক’-কে শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা এইমাত্রঅন্যান্য শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য ফের রক্তাক্ত রাউজান: এবার করিম নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা ‘রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস রপ্তানিকারক দেশে পরিণত হবে’ এইমাত্রঅন্যান্য ‘রিমার্কের দেখানো পথে বাংলাদেশ কসমেটিকস রপ্তানিকারক দেশে পরিণত হবে’ বাংলা একাডেমিতে শুরু হলো ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ এইমাত্রঅন্যান্য বাংলা একাডেমিতে শুরু হলো ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা’ নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার এইমাত্রঅন্যান্য নাটোরে ব্যবসায়ীর গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল উদ্ধার ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করল তালেবান সরকার এইমাত্রঅন্যান্য ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: সব ধরনের প্রতিবাদ নিষিদ্ধ করল তালেবান সরকার
বাণিজ্য

দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে

ঢাকা, ২৪ জুন: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট, যা আন্তর্জাতিকভাবে গুগল পে নামেও পরিচিত। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন ঘোষণা করেন।

গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। এর ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে স্মার্টফোন ব্যবহার করেই সহজে এবং নিরাপদে গুগল পে-এর মাধ্যমে লেনদেন করতে পারবেন।

এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশে এনএফসি (NFC) প্রযুক্তির ব্যবহার আরও সহজ এবং জনপ্রিয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন থেকে দেশে ও বিদেশে এনএফসি-সক্ষম পস (POS) টার্মিনালে স্মার্টফোন স্পর্শ করেই লেনদেন সম্পন্ন করা যাবে।

গুগল পে-তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের আর্থিক তথ্যকে রাখবে নিরাপদ। ফলে ব্যবহারকারীরা প্লাস্টিক কার্ড বহনের ঝামেলা ছাড়াই শুধু মোবাইল ফোন দিয়েই কেনাকাটা, টিকিট বুকিং, বিমান ভ্রমণ, সিনেমা দেখা ইত্যাদি কাজে অনায়াসেই অর্থ প্রদান করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সেবা বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নেবে এবং ক্যাশলেস ইকোনমির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি গুগলের পক্ষ থেকে বাংলাদেশে ডিজিটাল ফাইন্যান্সের প্রথম বড় মাইলফলক, যা দেশের ফিনটেক খাতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণকে নিশ্চিত করল।