মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
শিক্ষা

প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার, প্রক্টোরিয়াল বডির পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে কাটা পাহাড় রোড হয়ে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীদের ‘১, ২, ৩, ৪ প্রক্টর তুই গদি ছাড়’, ‘যে প্রক্টর আমাদের না, সে প্রক্টর মানি না’, ‘আমার ভাই আইসিইউতে, প্রশাসন নিয়োগ বোর্ডে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবিসমূহ হলো—আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তাহীন শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আবাসন ও মালামাল উদ্ধারের উদ্যোগ, চিহ্নিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সুষ্ঠু তদন্তে অপরাধীদের বিচার ও নিরপরাধ এলাকাবাসীর হয়রানি বন্ধ।

এ ছাড়া অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন ও নিয়মিত বৈঠক, সিন্ডিকেটের সিদ্ধান্ত ও নিরাপদ ক্যাম্পাস রোডম্যাপ প্রকাশ ও এর বাস্তবায়ন এবং প্রক্টরিয়াল বডির প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসন দায়িত্ব এড়িয়ে গিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং প্রশাসনের ব্যর্থতা স্বীকারের দাবি জানান। এ ছাড়া ২ নম্বর গেটের বাসা ছেড়ে আসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া এবং আশ্রয়হীন শিক্ষার্থীদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।