মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
আন্তর্জাতিক

গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গাজায় বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা চরমে

গাজা উপত্যকার খান ইউনিসে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের ওপর ভবন ধসে পড়লে কমপক্ষে এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর অবস্থায় রয়েছেন। খবর শাফাক নিউজের

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনারা হামলার মুখে পড়ে। আহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়।

এ হামলা চলমান গাজা যুদ্ধের সাম্প্রতিক সহিংসতার মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিয়োথ আহারনোথ’ জানায়, গত জুন মাস ছিল চলতি বছরের সবচেয়ে প্রাণঘাতী সময়। এতে ২০ ইসরায়েলি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে ১৫ জনই মারা গেছেন গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে এটি কোথায় আঘাত হেনেছে বা ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে এ সহিংসতা চলাকালেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এক বা দুই সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে।

তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় ইতি টেনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সা’আর নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলেছেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।