মূল লেখায় যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা এইমাত্রঅন্যান্য ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন: থাকছে নতুন নির্দেশনা গাড়িতে গুলির ঘটনায় আইনি পদক্ষেপ নিলেন আসিফ আকবর এইমাত্রঅন্যান্য গাড়িতে গুলির ঘটনায় আইনি পদক্ষেপ নিলেন আসিফ আকবর পুলিশ বাহিনীকে আগে পরিষ্কার করতে চাইলেন আইজিপি এইমাত্রঅন্যান্য পুলিশ বাহিনীকে আগে পরিষ্কার করতে চাইলেন আইজিপি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু এইমাত্রঅন্যান্য ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু কোন পতিত-পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী এইমাত্রঅন্যান্য কোন পতিত-পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডা. শাহাদাত হোসেনকে চসিক'র পূর্ণকালীন প্রশাসক নিয়োগ এইমাত্রঅন্যান্য ডা. শাহাদাত হোসেনকে চসিক'র পূর্ণকালীন প্রশাসক নিয়োগ নেত্রকোনায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস এইমাত্রঅন্যান্য নেত্রকোনায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস গ্যাস সঙ্কটে পুরোপুরি বন্ধ যমুনা সারকারখানা এইমাত্রঅন্যান্য গ্যাস সঙ্কটে পুরোপুরি বন্ধ যমুনা সারকারখানা
আন্তর্জাতিক

ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ, নিহত ৭৯

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গোলাবর্ষণ, নিহত ৭৯

গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ ও অন্যান্য সংস্থার পরিচালিত স্থাপনায় ইসরায়েলি হামলায় আরও ১৩ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২১ জুলাই) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে শনিবার রাতভর গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১১৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি ‘নতুন এক পর্যায়ে’ পৌঁছেছে।

এই ভয়াবহ অবস্থা বিশ্বজুড়ে মুসলিম জনগণের ক্ষোভ উসকে দিয়েছে। তিউনিসিয়া, ইরাক, তুরস্ক, মরক্কো, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা গাজায় ইসরায়েলি অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে স্লোগান তুলেছেন।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮ হাজার ৮৯৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন।

অপরদিকে, ওই দিনের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।