মূল লেখায় যান
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি এইমাত্রঅন্যান্য পবিত্র ওমরাহ পালন করলেন অভিনেত্রী কেয়া পায়েল, জানালেন অনুভূতি সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের তিন কমিউনিটি ক্লিনিকে নেই সিএইচসিপি এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের তিন কমিউনিটি ক্লিনিকে নেই সিএইচসিপি নাটোরের সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক এইমাত্রঅন্যান্য নাটোরের সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক মসজিদগুলোকে বিগত দিনে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল: পানি সম্পদ প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য মসজিদগুলোকে বিগত দিনে দলীয় অফিস বানানোর চেষ্টা করা হয়েছিল: পানি সম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে এইমাত্রঅন্যান্য কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে অভিনয়ের ‘এ টু জেড’ শেখাবেন সালমান, খুললেন ইউটিউব চ্যানেল এইমাত্রঅন্যান্য অভিনয়ের ‘এ টু জেড’ শেখাবেন সালমান, খুললেন ইউটিউব চ্যানেল চট্টগ্রামে ফুডপ্যান্ডা বয়কট অব্যাহত : ৬ দফা দাবি রেস্তোরাঁ মালিকদের এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে ফুডপ্যান্ডা বয়কট অব্যাহত : ৬ দফা দাবি রেস্তোরাঁ মালিকদের কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ এইমাত্রঅন্যান্য কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি ফ্রান্সের সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ফিলিস্তিনকে স্বীকৃতি ফ্রান্সের সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর ঘোষণার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ‘বেপরোয়া’ এবং এটি শুধু হামাসের প্রচারণাকে উৎসাহ দেবে।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও বলেন, এ সিদ্ধান্ত ৭ অক্টোবর হামলার শিকার ইসরায়েলিদের প্রতি চপেটাঘাত। এটি হামাসের জন্য প্রোপাগান্ডার হাতিয়ার হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠাকে আরও বিলম্বিত করবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তার পর থেকে গাজা উপত্যকায় ব্যাপক আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো অব্যাহত আছে। নিহত হয়েছেন হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। তিনি আরও বলেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা।’

মাখোঁ উল্লেখ করেন, হামাসকে নিরস্ত্র করে গাজাকে নিরাপদ করতে হবে। গাজার পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করে একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিবেশ তৈরি করা জরুরি। ফ্রান্সের জনগণ মধ্যপ্রাচ্যে শান্তি চান।