মূল লেখায় যান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ন
শিরোনাম
রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ এইমাত্রঅন্যান্য রেমা-কালেঙ্গায় প্রকাশ্যে হরিণ শিকার, নিরব বন বিভাগ রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ এইমাত্রঅন্যান্য রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক এইমাত্রঅন্যান্য যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের এইমাত্রঅন্যান্য ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর এইমাত্রঅন্যান্য সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  এইমাত্রঅন্যান্য বগুড়ায় ইউএনও-এসিল্যান্ডের বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট এইমাত্রঅন্যান্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট মেঘনা আলমকে দুদকে তলব এইমাত্রঅন্যান্য মেঘনা আলমকে দুদকে তলব
আন্তর্জাতিক

লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

পাকিস্তানের লাহোরে ভারতীয় একটি নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (৮ আগস্ট) লাহোরের মানাওয়ান এলাকায় এ ঘটনা ঘটে। পাকিস্তান পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্রটি জানিয়েছে, ড্রোনটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরই সেটির গতিবিধি নজরে আসে এবং সাথে সাথে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ড্রোনটি ভূপাতিত হওয়ার পর সেটি উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে। 

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভারত সরকার।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি নজরদারি ড্রোন ছিলো, কারণ এতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি। তবে, সাম্প্রতিক এই ড্রোন ভূপাতিতের ঘটনাকে ঘিরে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।