মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
আন্তর্জাতিক

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের শিশুদের মতোই গাজার শিশুদের নিয়েও উদ্বেগ প্রকাশ করতে।

এমিন এরদোয়ান অনুরোধ করেছেন, মেলানিয়া যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজার শিশুদের জন্য সহানুভূতি দেখানোর আহ্বান জানান।

চিঠিতে তিনি লেখেন, ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর প্রতি মেলানিয়ার যে সংবেদনশীলতা ছিল, তা যেন গাজায়ও প্রসারিত হয়। সেখানে গত দুই বছরে প্রায় ১৮ হাজার শিশু এবং মোট ৬২ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন।

তিনি আরও লিখেছেন, একজন মা, একজন নারী ও একজন মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত। আমি আশা করি, আপনি গাজার শিশুদেরও অনুরূপ আশা দেখাবেন।

এরদোয়ান দম্পতি বরাবরই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনি অঞ্চল থেকে পাওয়া ছবি ‘নাৎসি শিবিরের’ চেয়েও ভয়াবহ।

জাতিসংঘ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র : বিবিসি