মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আন্তর্জাতিক

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ জন্য তিনি দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর শাফাক নিউজের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেহরানে এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটো ও কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একীভূত করা হয়েছিল, যা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে।
মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েল সরকারকে ‘২১ শতকের নতুন নাৎসিবাদ’ বলে আখ্যায়িত করেন। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানের দুর্বলতা খুঁজে বের করে তা ঠিক করা হয়েছে, আর শক্তিগুলো আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
গালিবাফ বলেন, ইরানি জনগণের ঐক্য ও সেনাবাহিনীর প্রতি সমর্থন দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার সব প্রচেষ্টা ব্যর্থ করেছে।
সাম্প্রতিক সংঘাত
১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়।
এরপর যুক্তরাষ্ট্রও নাতানজ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।
জবাবে ইরানের বিপ্লবী গার্ড ‘অপারেশন ট্রু প্রমিজ–৩’ চালিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
একইসঙ্গে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি আল-উদেইদেও আঘাত হানে, যা অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি।