মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আন্তর্জাতিক

‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইন কেটে পুরো গ্রামকে অন্ধকারে ডুবিয়ে দিলেন এক তরুণ। এ ঘটনায় মুহূর্তেই ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, লোহার কাটার যন্ত্র হাতে পোলের ওপর উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে যাচ্ছেন ওই তরুণ । যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু কোনোকিছুরই তোয়াক্কা করেননি তিনি। নির্দ্ধিধায় কেটে গেছেন গ্রামের বিদ্যুতের লাইন।

তবে এ ঘটনার পেছনে কারণ নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর দাবি, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে এমন কাণ্ড ঘটান ওই তরুণ। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা যায়নি। কোথায় ঘটেছে ঘটনাটি, সেটিও পরিষ্কার নয়।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘প্রেমে ক্ষোভে অনেকে নিজের শিরা কাটে, এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল।’ আরেকজনের মন্তব্য, ‘কথায় বলে প্রেমে অন্ধ, কিন্তু এই প্রেমে তো পুরো গ্রাম অন্ধ।’