মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এইমাত্রঅন্যান্য ঢাকায় তিন দিনব্যাপী ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ’ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? এইমাত্রঅন্যান্য কাজলের এক পরামর্শেই মুশকিল আসান, কী টিপস দিয়েছিলেন? "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" এইমাত্রঅন্যান্য "বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!" দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে টানা ৮ কার্যদিবস বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান এইমাত্রঅন্যান্য চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফোটালেন এমপি রাসেল, উপহার দিলেন নতুন পাখি ভ্যান শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত এইমাত্রঅন্যান্য শ্রেণিকক্ষে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে এইমাত্রঅন্যান্য দূর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য লঘুচাপের প্রভাবে ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
আন্তর্জাতিক

আফগানিস্তানে নিহত বেড়ে ১১২৪, আহত ছাড়াল ৩ হাজার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আফগানিস্তানে নিহত বেড়ে ১১২৪, আহত ছাড়াল ৩ হাজার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ জনে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। গত রোববার গভীর রাতে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মধ্য এশিয়ার এই দেশটিতে আহত হয়েছেন ৩ হাজার ২৫১ জন। এছাড়া ৮ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। খবর খালিজ টাইমসের।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান এহসানউল্লাহ এহসান বলেন, ভূমিকম্পের পর সোমবার উদ্ধারকর্মীরা কুনারের চার গ্রামে উদ্ধার অভিযান চালিয়েছে। এখন আরও দুর্গম এলাকায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত নই যে, কতজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমাদের চেষ্টা রয়েছে দ্রুত উদ্ধার অভিযান শেষ করা। এছাড়া আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতাও করে যাচ্ছি।

গত রোববার গভীর রাতে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশের কুনার এবং নানগাহার এলাকা। এখন এসব এলাকার দুর্গমে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পাহাড়ে আরোহণকারী প্রশিক্ষিত ব্যক্তিরা। কারণ অঞ্চলগুলো পাহাড় দ্বারা পরিবেষ্টিত।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার কুনার গ্রামে পৌঁছানোর জন্য পাহাড়ি রাস্তায় লম্বা লাইন ধরে অপেক্ষা করছে অ্যাম্বুলেন্স চালকরা। পাশাপাশি হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় সহযোগিতা প্রদানসহ আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।