মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পথে মিসর

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইসরায়েলের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পথে মিসর

মুসলিম বিশ্ব বিশেষ করে ফিলিস্তিনিদের সঙ্গে আবারও বেইমানি করেছে মিসর। দেশটির সঙ্গে গাজা সীমান্ত রয়েছে। সেখানে লাখ লাখ ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এমন অন্যায় দেখেও চুপ রয়েছে মিসর। অথচ ইসরায়েলের জন্য নতুন করে এমন কাজ করেছে মিসর, যা দেশটির সদচ্ছিাকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।

জানা গেছে, ইসরায়েল থেকে গ্যাস আমদানি করতে নতুন পাইপলাইন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে মিসরের সরকার। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এমন একটি চুক্তি এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পাইপলাইন নির্মাণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কিছু মিডিয়া বলছে, আগামী বছরের শুরুতে এর নির্মাণকাজ শুরু হবে।

আবার চলতি বছরের চতুর্থ প্রান্তিকেই পাইপলাইনের কাজ শুরু হতে পারে বলে জানা যাচ্ছে। ইসরায়েলের নিউমেড কোম্পানির সঙ্গে চুক্তির আওতায় এই পাইপলাইন নির্মাণ করা হবে। চুক্তি অনুযায়ী ২০২৬ থেকে ২০৪০ সাল পর্যন্ত ইসরায়েলের লেভিয়াথান ফিল্ড থেকে ১৩০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করবে মিসর।