মূল লেখায় যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক এইমাত্রঅন্যান্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি এইমাত্রঅন্যান্য বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি যমুনা ফিউচার পার্কে আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য এইমাত্রঅন্যান্য যমুনা ফিউচার পার্কে আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা এইমাত্রঅন্যান্য সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ এইমাত্রঅন্যান্য শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ এইমাত্রঅন্যান্য দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
আন্তর্জাতিক

ভিডিও : প্রথম ভ্রমণেই ডুবে গেল ১০ লাখ ডলারের বিলাসবহুল ইয়ট

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভিডিও : প্রথম ভ্রমণেই ডুবে গেল ১০ লাখ ডলারের বিলাসবহুল ইয়ট

তুরস্কের জংগুলদাক উপকূলে প্রায় ১০ লাখ ডলার মূল্যের একটি বিলাসবহুল ইয়ট ডুবে গেছে। প্রথম যাত্রার মাত্র ১৫ মিনিটের মাথায় এটি ডুবে যায়। এই ঘটনায় চার আরোহী অক্ষত অবস্থায় উদ্ধার হলেও ইয়ট ডোবার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, তুরস্কের উপকূলে মাত্র যাত্রার কয়েক মিনিট পরই ডুবে গেছে প্রায় ১০ লাখ ডলারের বিলাসবহুল ইয়ট ডোলসে ভেন্তো। ঘটনাটির ভিডিও গত মঙ্গলবার মোবাইল ফোনে ধারণ করা হয় এবং এরপরই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে।

২৪ মিটার দৈর্ঘ্যের ইয়টটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র জংগুলদাক উপকূলে হঠাৎ কাত হয়ে সমুদ্রে ডুবে যেতে দেখা যায় ভিডিওতে।

এই ঘটনার পর কোস্টগার্ড ও চিকিৎসা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বোট ইন্টারন্যাশনাল–এর প্রতিবেদন অনুযায়ী, ইয়টে ছিলেন মালিক, ক্যাপ্টেনসহ মোট চারজন। তবে তারা সবাই সময়মতো লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠে আসায় কেউ আহত হননি।

ইয়ট ডোবার সঠিক কারণ এখনও জানা যায়নি। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, স্থিতিশীলতা জনিত সমস্যা থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত ও ধ্বংসাবশেষের প্রযুক্তিগত পরীক্ষা করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়টটি ২০২৪ সালে মেদ ইয়িলমাজ শিপইয়ার্ডে নির্মাণ শুরু হয় এবং নির্মাণ শেষে ইস্তাম্বুল থেকে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছিল। ১৬০ গ্রস টন ওজনের এই মোটর ইয়টের কাঠামো ইস্পাত দিয়ে তৈরি এবং এর ওপরের অংশ অ্যালুমিনিয়ামের।