মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

তেল আবিবের সড়কে ভয়াবহ বিস্ফোরণ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
তেল আবিবের সড়কে ভয়াবহ বিস্ফোরণ

ইসরায়েলের তেল আবিবে বৃহস্পতিবার গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এটিকে ‘অপরাধমূলক ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছে।

এ ঘটনায় লা গার্ডিয়া স্ট্রিটের একাংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিস্ফোরণের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খবর রয়টার্সের

এর আগে, ইসরায়েলের চ্যানেল১২ জানিয়েছে, বিস্ফোরণে কিছু মানুষ আহত হয়েছেন। পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিবের দক্ষিণাঞ্চলের একটি প্রধান সড়কে একটি গাড়ি বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ৪৬ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য তেল আবিবের ইখিলোভ হাসপাতালে নেওয়া হচ্ছে। লা গুয়ার্দিয়া স্ট্রিটের ইয়াদ এলিয়াহু এলাকায় এ বিস্ফোরণ ঘটে।