মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
আন্তর্জাতিক

২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা দিয়েছে, আগামী অর্থবছর (২০২৬) থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সংখ্যা ব্যাপকভাবে কমানো হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৭ হাজার ৫০০ জন শরণার্থীকে দেশে প্রবেশের অনুমতি দেবে। এর বেশিরভাগই হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অভিবাসী—যা আগের বছরের তুলনায় নাটকীয়ভাবে কম।তুলনামূলকভাবে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই সংখ্যা ছিল বছরে ১ লাখ ২৫ হাজার। সরকার এখনো এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে ফেডারেল রেজিস্টারে বলা হয়েছে, ‘মানবিক কারণ’ বা ‘জাতীয় স্বার্থে’ যাদের প্রয়োজন মনে হবে, শুধু তাদেরই গ্রহণ করা হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ‘শ্বেতাঙ্গ আফ্রিকানদের প্রতি বৈষম্যের’ অভিযোগ তুলে দেশটিকে দেওয়া মার্কিন অর্থনৈতিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

এ নীতি ট্রাম্পের আগের কার্যকালেও দেখা গিয়েছিল। ২০২০ সালে তিনি ২০২১ অর্থবছরের জন্য শরণার্থী সীমা নামিয়ে ১৫ হাজারে, আর ২০১৯ সালে ১৮ হাজারে নির্ধারণ করেছিলেন।