মূল লেখায় যান
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট এইমাত্রঅন্যান্য মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত এইমাত্রঅন্যান্য বাবার এজাহারে ছয়জন, পুলিশের মামলায় অজ্ঞাত অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা এইমাত্রঅন্যান্য অন্ধত্বের ঝুঁকিতে থাকা মানুষের পাশে তরুণরা, বিনামূল্যে চক্ষু চিকিৎসা বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক এইমাত্রঅন্যান্য বরের গাড়ি থামিয়ে নববধূ নিয়ে উধাও প্রেমিক ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী এইমাত্রঅন্যান্য ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্য করে বিজেপির তোপের মুখে ভারতের মন্ত্রী ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা এইমাত্রঅন্যান্য ফ্যাশন ডিজাইন থেকে বৈশ্বিক ব্যবসায় নেতৃত্ব, ফারহানা ইমামের ১৮ বছরের পথচলা নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় নজরুল বর্ষে উপলক্ষে  আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 
আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন ভারতের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন ভারতের

বাংলাদেশের সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে নতুন তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যকে যুক্ত করেছে এই করিডর। যা ‘চিকেন নেক’ করিডর নামেও পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার (৭ নভেম্বর)  এক প্রতিবেদনে জানিয়েছে, চিকেন নেক করিডরের নিরাপত্তা বাড়াতে বামুনি (ধুবরির কাছে), কৃষাণগঞ্জ এবং চোপড়াতে এসব ঘাঁটি বানানো হয়েছে।

দেশটির গোয়েন্দা সংস্থার একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ যেসব গ্যাপ ছিল সেগুলো, নজরদারি বাড়ানো এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য এই সেনা ঘাঁটি তৈরি করা হয়েছে।

চিকেন নেককে ভারত তাদের অন্যতম স্পর্শকাতর স্থান হিসেবে বিবেচনা করে। কারণ যদি কোনোভাবে চিকেন নেক তাদের হাতছাড়া হয় তাহলে সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে তাদের স্থল যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

২২ কিলোমিটার বিস্তৃত চিকেন নেক করিডরটিতে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চীনের সীমান্ত রয়েছে।