মূল লেখায় যান
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
২২ দিনেই দেশে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এইমাত্রঅন্যান্য ২২ দিনেই দেশে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু আরেক দেশে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য আরেক দেশে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র শেরপুরে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য শেরপুরে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে: ডিসি জাহিদুল এইমাত্রঅন্যান্য কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে: ডিসি জাহিদুল কালো পলিথিনের আড়ালে আটজন মানুষের বেঁচে থাকার গল্প এইমাত্রঅন্যান্য কালো পলিথিনের আড়ালে আটজন মানুষের বেঁচে থাকার গল্প টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা এইমাত্রঅন্যান্য টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা গণিত অলিম্পিয়াডে নতুন ইতিহাস, ১০০ তে ১০০ পেল এআই এইমাত্রঅন্যান্য গণিত অলিম্পিয়াডে নতুন ইতিহাস, ১০০ তে ১০০ পেল এআই
অন্যান্য

গুরুদাসপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

প্রতিবেদক:
গুরুদাসপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, রুশ নাগরিকসহ আহত ১২

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলাধীন তালবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় গাড়ির চালক, হেলপার এবং বাসের থাকা রাশিয়ার ৮ নাগরিক গুরুতর আহত হন, এরমধ্যে চারজনই নারী।

আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। আহতদের দেখতে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর থেকে ঢাকাগামী মালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬৪৯) এবং ঢাকা থেকে ঈশ্বরদীর রূপপুরগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৩-১৩৩৫ <131335>) তালবাড়িয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার ইমনের (২২) মৃত্যু হয়। তিনি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ এবং গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্ধার তৎপরতায় রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। আপাতত মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।