মূল লেখায় যান
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
২২ দিনেই দেশে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এইমাত্রঅন্যান্য ২২ দিনেই দেশে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু আরেক দেশে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য আরেক দেশে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র শেরপুরে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য শেরপুরে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে: ডিসি জাহিদুল এইমাত্রঅন্যান্য কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে: ডিসি জাহিদুল কালো পলিথিনের আড়ালে আটজন মানুষের বেঁচে থাকার গল্প এইমাত্রঅন্যান্য কালো পলিথিনের আড়ালে আটজন মানুষের বেঁচে থাকার গল্প টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা এইমাত্রঅন্যান্য টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা গণিত অলিম্পিয়াডে নতুন ইতিহাস, ১০০ তে ১০০ পেল এআই এইমাত্রঅন্যান্য গণিত অলিম্পিয়াডে নতুন ইতিহাস, ১০০ তে ১০০ পেল এআই
অন্যান্য

বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি

প্রতিবেদক:
বিশ্বকাপের আক্ষেপ বুকে নিয়ে রোজারিওতে ফিরলেন মেসি

মেটলাইফে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে গেছে। পরাজয়ের কষ্ট কতটা গভীর, তা এক খোলা চিঠিতে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী তারকা বলেছেন, “কষ্টটা অনেক গভীর। এই ক্ষত শুকাতে সময় লাগবে।”

বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারায় হতাশ মেসি সতীর্থদের সঙ্গে দেশে ফেরেননি। তবে অভিমান ও হতাশা পেছনে ফেলে গতকাল আর্জেন্টিনায় ফিরেছেন তিনি। সতীর্থদের মতো বুয়েনস অ্যাইরেসে না গিয়ে নিজের শহর রোজারিওতে পা রাখেন আর্জেন্টিনার অধিনায়ক।

ফ্লোরিডা থেকে ব্যক্তিগত জেটে পরিবারের সদস্যদের নিয়ে রোজারিও পৌঁছান মেসি। তাকে একনজর দেখতে অনেক ভক্ত অপেক্ষায় থাকলেও কোনো গণমাধ্যমের সামনে বক্তব্য দেননি তিনি। বিমান থেকে নেমে সাদা এসইউভি গাড়িতে করে সরাসরি বাড়ির উদ্দেশে রওনা হন।

বাড়িতে মেসির অপেক্ষায় ছিলেন তার ৬৮ বছর বয়সী বাবা জর্জ মেসি, যিনি বর্তমানে একটি অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। এদিকে প্রিয় তারকাকে স্বাগত জানাতে জার্সি ও প্ল্যাকার্ড হাতে ভক্তরা জড়ো হয়েছিলেন। তাদের একজনের প্ল্যাকার্ডে লেখা ছিল, “মেসি, তুমি কিংবদন্তি। আমাদের আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।”

মেসি রোজারিওতে কত দিন থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে তিনি ইন্টার মায়ামিতে ফিরতে পারেন।

বিশ্বকাপের শিরোপা না জিতলেও ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও দুর্দান্ত ফর্মে ছিলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। টুর্নামেন্টে কিলিয়ান এমবাপ্পের ১০ গোলের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮ গোল করেন মেসি। পাশাপাশি ৮ ম্যাচে সতীর্থদের জন্য তৈরি করেন ৪টি গোল।

সূত্র: ইএসপিএন।