মূল লেখায় যান
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
২২ দিনেই দেশে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এইমাত্রঅন্যান্য ২২ দিনেই দেশে এলো ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু এইমাত্রঅন্যান্য ওমরাহ পালনের পথে সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশির মৃত্যু আরেক দেশে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এইমাত্রঅন্যান্য আরেক দেশে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র শেরপুরে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য শেরপুরে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে: ডিসি জাহিদুল এইমাত্রঅন্যান্য কেবল শিক্ষাই জেলে পল্লীর ভাগ্য বদলাতে পারে: ডিসি জাহিদুল কালো পলিথিনের আড়ালে আটজন মানুষের বেঁচে থাকার গল্প এইমাত্রঅন্যান্য কালো পলিথিনের আড়ালে আটজন মানুষের বেঁচে থাকার গল্প টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা এইমাত্রঅন্যান্য টানা বৃষ্টিতে বরিশালের ৪১ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, তলিয়েছে আমন বীজতলা গণিত অলিম্পিয়াডে নতুন ইতিহাস, ১০০ তে ১০০ পেল এআই এইমাত্রঅন্যান্য গণিত অলিম্পিয়াডে নতুন ইতিহাস, ১০০ তে ১০০ পেল এআই
অন্যান্য

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

প্রতিবেদক:
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) পদে নিয়োগ পেয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতি সন্তান ডা. মো. নুরুল ইসলাম। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে ডা. মো. নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ক্লিনিক ও হাসপাতাল) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, এ পদে দায়িত্ব পালনকারী ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন ডা. নুরুল ইসলাম। প্রশাসনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও নেতৃত্বগুণের কারণে সংশ্লিষ্ট মহলে তিনি একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন দায়িত্বে দেশের ক্লিনিক ও হাসপাতাল ব্যবস্থাপনার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবামুখী কার্যক্রম বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ডা. নুরুল ইসলামের এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের খবরে রাজবাড়ী, বিশেষ করে পাংশা উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের সাড়া পড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।