মূল লেখায় যান
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে পুলিশের বাসা থেকেই মোবাইল-ল্যাপটপ চুরি, আতঙ্কে এলাকাবাসী এইমাত্রঅন্যান্য শেরপুরে পুলিশের বাসা থেকেই মোবাইল-ল্যাপটপ চুরি, আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এইমাত্রঅন্যান্য সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পাকিস্তানেও উত্থান হতে পারে ককরোচদের, চাঞ্চল্যকর মন্তব্য নাকভির এইমাত্রঅন্যান্য পাকিস্তানেও উত্থান হতে পারে ককরোচদের, চাঞ্চল্যকর মন্তব্য নাকভির ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে’ এইমাত্রঅন্যান্য ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে’ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, এবার মুখ খুললেন সেই তরুণী বরগুনা গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড এইমাত্রঅন্যান্য বরগুনা গৌরীচন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫৫ বছর ধরে বাঁশের সাঁকোয় জীবনবাজি রেখে পারাপার এইমাত্রঅন্যান্য ৫৫ বছর ধরে বাঁশের সাঁকোয় জীবনবাজি রেখে পারাপার বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ
অন্যান্য

তাহিরপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স অভিযান

প্রতিবেদক:
তাহিরপুর সীমান্তে চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স অভিযান

তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৩টা থেকে ৬:৩০টা পর্যন্ত বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড়,শাহ আরেফিন মোকামসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লাউড়েরগড় বিওপি এর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যগণ ও তাহিরপুর থানা পুলিশের সদস্যগণ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক,ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলম শান্তনু জানান,অভিযান চলাকালে সম্ভাব্য চোরাচালান প্রবণ এলাকা, শাহ আরেফিন মোকাম ও বর্ডার হাট এলাকা, বাজার, সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া স্থানীয় জনগণকে চোরাচালান প্রতিরোধে সচেতন করা হয় এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন, তাহিরপুর-এর এধরণের অভিযান অব্যাহত থাকবে।