মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

এনআইডি সংশোধন আবেদনের জটিলতা কাটাতে ইসির নতুন কমিটি

প্রতিবেদক:
এনআইডি সংশোধন আবেদনের জটিলতা কাটাতে ইসির নতুন কমিটি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তিতে বিদ্যমান জটিলতা দূর ও প্রক্রিয়াটি সহজ করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিটি সংশোধনের ধরন অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণক নির্ধারণ, দ্রুত আবেদন নিষ্পত্তির উপায় এবং অনলাইনে আবেদন প্রক্রিয়ায় উদ্ভূত জটিলতা নিরসনে সুপারিশ করবে।

রোববার (২ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আবেদনের সাথে সংযুক্ত/দাখিলকৃত প্রমাণক নিরীক্ষা করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হলো।

কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সদস্য হিসাবে রয়েছেন উপপরিচালক (নিবন্ধন ও প্রবাসী), সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট), সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন

সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)।

কমিটির কার্যপরিধি সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, এনআইডিতে কী ধরনের তথ্য বা পরিবর্তন চাওয়া হচ্ছে, তা শ্রেণিভুক্ত করে প্রতিটি আবেদন নিষ্পত্তিতে প্রয়োজনীয় প্রমাণক ও দলিলের তালিকা প্রস্তুত করতে হবে।

এ ছাড়া ‘ঘ’ ক্যাটাগরিতে প্রমাণক অপর্যাপ্ত থাকায় বাতিল হওয়া এবং পরে পুনঃদাখিল করা আবেদনগুলোর সঙ্গে পর্যাপ্ত প্রমাণক জমা দেওয়া হলে সেগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে সুপারিশ করবে কমিটি।

এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণেও সুপারিশ দেওয়া হবে। পাশাপাশি আবেদন অনলাইনে বা ইলেকট্রনিকভাবে নিষ্পত্তির সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস (CMS) পোর্টালে কী ধরনের পরিবর্তন বা সংস্কার প্রয়োজন, সে বিষয়ে মতামত দেবে কমিটি। এ ছাড়া এনআইডি লক-আনলক ও রোলব্যাকের যৌক্তিকতা নির্ধারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ দেওয়াও কমিটির কার্যপরিধির অন্তর্ভুক্ত।