মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসফেরত অসুস্থ স্বামীকে গভীর রাতে রাস্তায় ফেলে গেল স্ত্রী এইমাত্রঅন্যান্য প্রবাসফেরত অসুস্থ স্বামীকে গভীর রাতে রাস্তায় ফেলে গেল স্ত্রী এসপিকে উদ্দেশ্য করে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ফেসবুক পোস্ট: দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার? এইমাত্রঅন্যান্য এসপিকে উদ্দেশ্য করে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ফেসবুক পোস্ট: দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার? বেশি নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, এরপর যা হলো এইমাত্রঅন্যান্য বেশি নম্বর দেওয়ার কথা বলে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, এরপর যা হলো গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হারিকেন-চুলা নিয়ে ঢাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হারিকেন-চুলা নিয়ে ঢাবিতে বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এইমাত্রঅন্যান্য অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ভারত সীমান্তে ২৫০টি চীনা হাউইটজার মোতায়েন পাকিস্তানের এইমাত্রঅন্যান্য ভারত সীমান্তে ২৫০টি চীনা হাউইটজার মোতায়েন পাকিস্তানের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে আসলেন যারা এইমাত্রঅন্যান্য নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে আসলেন যারা বিশ্বের সবচেয়ে দামি আম কোনটি?  এইমাত্রঅন্যান্য বিশ্বের সবচেয়ে দামি আম কোনটি? 
অন্যান্য

মানুষ হত্যা করতে চাই না, চুক্তিই চাই: ট্রাম্প

প্রতিবেদক:
মানুষ হত্যা করতে চাই না, চুক্তিই চাই: ট্রাম্প

ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, বরং একটি সমঝোতাই তার লক্ষ্য।

রোববার (৩ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।”

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আলোচনার মাধ্যমে সমাধান হলে তা বহু প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ এড়াতে সহায়ক হবে। তার ভাষায়, ইরানের সঙ্গে আরও যুদ্ধ হলে সেটি দেশটির জন্য “ভয়াবহ” পরিণতি ডেকে আনতে পারত।

ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা সোমবার (৩ আগস্ট) শুরু হওয়ার কথা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা প্রশমিত করা সম্ভব হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি কূটনীতিকেই অগ্রাধিকার দিচ্ছেন এবং সামরিক সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চান।

তবে ট্রাম্পের এ বক্তব্যের পরও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো প্রতিনিধি পর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা নির্ধারিত নেই।

সূত্র: গালফ নিউজ।