মূল লেখায় যান
সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
এবার সাজ্জাদের খাস লোক পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এইমাত্রঅন্যান্য এবার সাজ্জাদের খাস লোক পরিচয়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি রামগড়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার এইমাত্রঅন্যান্য রামগড়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার পটুয়াখালী শহরের পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য পটুয়াখালী শহরের পতিতালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার পে-স্কেল ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের, তবে এগোচ্ছে সরকার এইমাত্রঅন্যান্য পে-স্কেল ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ আইএমএফের, তবে এগোচ্ছে সরকার ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা এইমাত্রঅন্যান্য ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় জরিমানা এইমাত্রঅন্যান্য টাংগুয়ার হাওরের পর্যটকবাহী নৌকা থেকে অপচনশীল বর্জ্য পানিতে ফেলায় জরিমানা তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় বারকি নৌকা বিনষ্ট এইমাত্রঅন্যান্য তাহিরপুরের শান্তিপুর নদীর বালু লুটের ঘটনায় বারকি নৌকা বিনষ্ট ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব থামাতে গিয়ে খুন হলো স্কুলছাত্র এইমাত্রঅন্যান্য ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব থামাতে গিয়ে খুন হলো স্কুলছাত্র
অন্যান্য

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

প্রতিবেদক:
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো ইতোমধ্যে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সমাধান করেছে। ফলে এ বিষয়কে কেন্দ্র করে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তিনি প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে কোনো ধরনের প্রমাণ ছাড়াই শুধুমাত্র বিভ্রান্তি সৃষ্টি বা অপপ্রচারের উদ্দেশ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।