মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট এইমাত্রঅন্যান্য ফ্লাইটে আচমকা তীব্র ঝাঁকি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার এইমাত্রঅন্যান্য একটি ৪ তালা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ এইমাত্রঅন্যান্য নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযান: ১৩৬ হাতবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত এইমাত্রঅন্যান্য বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় ৪৪৫ ‘নিরাপদ আশ্রয়স্থল’ চিহ্নিত জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা এইমাত্রঅন্যান্য জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘সিইএসসি ম্যাথমেজিকস ২০২৬’-এর সফল সূচনা শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী এইমাত্রঅন্যান্য শুধুমাত্র দুই বিষয়েই আটকে গেল ৭ লাখ পরীক্ষার্থী ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭
অন্যান্য

ভারত সীমান্তে ২৫০টি চীনা হাউইটজার মোতায়েন পাকিস্তানের

প্রতিবেদক:
ভারত সীমান্তে ২৫০টি চীনা হাউইটজার মোতায়েন পাকিস্তানের

ভারত সীমান্তজুড়ে চীনের তৈরি ২৫০টি এসএইচ-১৫ (SH-15) ট্রাক-মাউন্টেড স্বয়ংচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। এর মাধ্যমে দেশটি সীমান্তে নিজেদের আর্টিলারি সক্ষমতায় বড় ধরনের শক্তি বৃদ্ধি করেছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে দেশটির শীর্ষ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ভারত-সংলগ্ন পূর্ব সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে ধাপে ধাপে ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এসব আর্টিলারি সিস্টেম মোতায়েন করছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে এটি পাকিস্তানের অন্যতম বড় আর্টিলারি শক্তিবৃদ্ধি। ২০২৫ সালের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’-এর পর নিজেদের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই অভিযানে নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং পাকিস্তানের অভ্যন্তরে কথিত সন্ত্রাসী অবকাঠামোতে নির্ভুল হামলা চালানোর দাবি করেছিল ভারত।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো (NORINCO) নির্মিত এসএইচ-১৫ হাউইটজারটি চীনা সেনাবাহিনীর পিসিএল-১৮১ (PCL-181) স্বয়ংচালিত কামানের রপ্তানি সংস্করণ। এটি ৬×৬ সাঁজোয়া ট্রাক চ্যাসিসের ওপর স্থাপিত হওয়ায় দ্রুত মোতায়েন ও অবস্থান পরিবর্তন করতে সক্ষম।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫৫ মিমি/৫২-ক্যালিবারের এই আর্টিলারি সিস্টেমটি সাধারণ ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ ব্যবহার করে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আর রকেট-সহায়ক ভি-ল্যাপ (V-LAP) প্রজেক্টাইল ব্যবহার করলে এর পাল্লা ৫৩ থেকে ৭২ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এছাড়া এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক স্ট্যাবিলাইজিং ব্যবস্থা রয়েছে। ফলে এটি দ্রুত অবস্থান নিয়ে প্রতি মিনিটে সর্বোচ্চ ছয়টি গোলা নিক্ষেপ করতে পারে এবং পাল্টা হামলার আগেই স্থান পরিবর্তন করতে সক্ষম।