মূল লেখায় যান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ এইমাত্রঅন্যান্য ধামসোনা বিএনপির নেতৃত্ব নিয়ে বিরোধ, জাকিরের প্রতিবাদ জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা এইমাত্রঅন্যান্য ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে ভারত দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসে হামলা-ভাঙচুর, আহত ৫ জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ এইমাত্রঅন্যান্য জয় বাংলা স্লোগান দিয়ে 'জুলাই স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগ
অন্যান্য

যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক

প্রতিবেদক:
যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইকালে মুন্নি (২০) নামে এক তরুণীকে আটক করেছে জনতা। মঙ্গলবার দুপুর ১টার সময় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভবনের ৪ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বৃদ্ধা আড়িছোন বেগম যশোরের চৌগাছার নারায়ণপুর গ্রামের মৃত আতিয়ার মণ্ডলের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে সিসিইউ ভবনের সামনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন আড়িছোন বেগম। এ সময় সুযোগ বুঝে টাঙ্গাইল সদরের বগলা বাজার এলাকার মিজান মিয়ার মেয়ে মুন্নি ওই বৃদ্ধার গলায় থাকা একটি স্বর্ণের চেইন টান দিয়ে ছিঁড়ে নেন। পরে ছিনতাইকৃত চেইনটি মুন্নি তার সঙ্গে থাকা অপর এক সহযোগীর কাছে হস্তান্তর করলে সে দ্রুত সটকে পড়ে।

চেইন ছিঁড়ে নেওয়ার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী চিৎকার শুরু করলে আশপাশের উপস্থিত লোকজনের সহায়তায় অভিযুক্ত মুন্নিকে ধরে ফেলে। পরে তাকে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, বিষয়টিতে যশোর কোতোয়ালি মডেল থানাকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তার সহযোগীকে আটক ও ছিনতাই হওয়া চেইনটি উদ্ধারে চেষ্টা চলছে।