মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান

প্রতিবেদক:
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: ড. মনিরুজ্জামান

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।

বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মনিরুজ্জামান বলেন, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। সংসদে এক ধরনের বক্তব্য দিয়ে বাইরে এসে সাধারণ মানুষকে অন্যভাবে বিভ্রান্ত করা হচ্ছে। জান্নাতের টিকিটের মতো আবেগী বক্তব্য দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, দীর্ঘ আলোচনার পর অন্তর্বর্তী সরকার জুলাই সনদে উপনীত হয়েছে। ৩৩টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি বলেও উল্লেখ করেন তিনি। একটি রাজনৈতিক দল ও তাদের মিত্রদের উদ্দেশে ড. মনিরুজ্জামান বলেন, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় শ্যামনগরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে পথসভা ও আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবিরের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পরে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।