মূল লেখায় যান
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘যেকোনো বিদেশি সামরিক ব্যবস্থার চেয়ে এগিয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি’ এইমাত্রঅন্যান্য ‘যেকোনো বিদেশি সামরিক ব্যবস্থার চেয়ে এগিয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি’ সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এইমাত্রঅন্যান্য বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা এইমাত্রঅন্যান্য ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন এইমাত্রঅন্যান্য বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির এইমাত্রঅন্যান্য জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি এইমাত্রঅন্যান্য রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি
অন্যান্য

এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

প্রতিবেদক:
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আর কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এর পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এতে আরও বলা হয়, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে আগের মতোই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এসএসসি ও সমমানের ফল প্রকাশ এবং ভর্তি নীতিমালার এ পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় বিস্তারিত তথ্য ফল প্রকাশের দিন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জানানো হবে।