মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

ভালুকায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক:
ভালুকায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে আরমান (৪৫) নামক এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি শেওলাঘেরা পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান ঝালকাঠি থানার বাসুন্দা এলাকার বশির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি পুকুরের পানিতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, নিহত আরমানের স্ত্রী মিনু আক্তার দুই সন্তান নিয়ে ভালুকা পৌরসভার টিএনটি রোডের হাসেমের বাসায় ভাড়া থেকে বিভিন্ন বাসায় কাজ করতো। ঘটনার ৩দিন আগে তার মানসিক ভারসাম্যহীন স্বামী আরমান ঢাকা থেকে ভালুকায় তার বাসায় আসে। গতকাল বাসা থেকে চা খাওয়ার কথা বলে বের হয়ে আর রাতে ফেরেনি। সকালে পুকুরে তার ভাসমান লাশ পাওয়া যায়।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন জানান, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।