মূল লেখায় যান
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘যেকোনো বিদেশি সামরিক ব্যবস্থার চেয়ে এগিয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি’ এইমাত্রঅন্যান্য ‘যেকোনো বিদেশি সামরিক ব্যবস্থার চেয়ে এগিয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি’ সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এইমাত্রঅন্যান্য বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা এইমাত্রঅন্যান্য ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন এইমাত্রঅন্যান্য বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির এইমাত্রঅন্যান্য জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি এইমাত্রঅন্যান্য রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি
অন্যান্য

ট্রাম্পকে থামান, নইলে জ্বালানি স্থাপনায় হামলা: ইরানের বার্তা

প্রতিবেদক:
ট্রাম্পকে থামান, নইলে জ্বালানি স্থাপনায় হামলা: ইরানের বার্তা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক হামলা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর প্রতি কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। তেহরান সতর্ক করে বলেছে, উপসাগরীয় দেশগুলো যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলা থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তবে তাদের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের এই বার্তা উচ্চপর্যায়ের একাধিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়, তাহলে তেহরান উপসাগরীয় অঞ্চলের তেলক্ষেত্র, শোধনাগার, বিদ্যুৎকেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্কসহ বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা চালাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ জুলাই ট্রাম্প ইরানের জ্বালানি খাত ও অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পরই ইরান এই কূটনৈতিক উদ্যোগ জোরদার করে।

বিষয়টি সম্পর্কে অবগত দুই ইরানি কর্মকর্তা, দুই উপসাগরীয় সূত্র এবং এক জ্যেষ্ঠ আঞ্চলিক কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন।

জ্যেষ্ঠ ওই কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, আরাঘচি উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পের ওপর তাদের প্রভাব খাটিয়ে নতুন হামলা থেকে বিরত রাখার আহ্বান জানান। তিনি সতর্ক করেন, ইরানের ওপর হামলা হলে তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা জবাব দেবে।

এক উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানায়, ইরানের বার্তা ছিল স্পষ্ট—যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায়, তাহলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোও নিরাপদ থাকবে না।

প্রতিবেদন অনুযায়ী, পরবর্তীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে কথা বলে সামরিক পদক্ষেপ বিলম্বিত করা, যুদ্ধবিরতি বজায় রাখা এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

রয়টার্স আরও জানায়, কাতার, ওমান ও সৌদি আরবও ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে। ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে পুরো অঞ্চল ‘অগ্নিগোলকে’ পরিণত হতে পারে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।