মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এইমাত্রঅন্যান্য শেখ হাসিনার ফেরার আর কোনো সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ফরহাদ আকনের আর্থিক সহায়তা এইমাত্রঅন্যান্য সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ফরহাদ আকনের আর্থিক সহায়তা জুলাই কনসার্টে গায়ক হাসানকে বোতল নিক্ষেপ, সংগীতাঙ্গনে ক্ষোভ এইমাত্রঅন্যান্য জুলাই কনসার্টে গায়ক হাসানকে বোতল নিক্ষেপ, সংগীতাঙ্গনে ক্ষোভ পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি: এনসিপি নেতা এইমাত্রঅন্যান্য পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি এ দৃশ্য কি আপনারা দেখেননি: এনসিপি নেতা বারিধারায় বাসায় আগুন, আইসিইউতে পাকিস্তানি হাইকমিশনার এইমাত্রঅন্যান্য বারিধারায় বাসায় আগুন, আইসিইউতে পাকিস্তানি হাইকমিশনার আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে: এমপি নাছির চৌধুরী এইমাত্রঅন্যান্য আওয়ামী লীগ অচিরেই বিএনপির সঙ্গে মিশে যাবে: এমপি নাছির চৌধুরী বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা এইমাত্রঅন্যান্য বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওকে অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওকে অবরুদ্ধ
অন্যান্য

দীর্ঘ অপেক্ষার পর সুখবর পেলেন শিক্ষক-কর্মচারীরা

প্রতিবেদক:
দীর্ঘ অপেক্ষার পর সুখবর পেলেন শিক্ষক-কর্মচারীরা

অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের দীর্ঘদিনের আটকে থাকা অর্থ পাওয়ার অপেক্ষায় থাকা ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর এসেছে। এ অর্থ বিতরণের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৪৪ হাজার এবং অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭৫ হাজার শিক্ষক-কর্মচারী। সব মিলিয়ে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে এ অর্থ বিতরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবসর ও কল্যাণ-সংক্রান্ত মোট ১ লাখ ৫ হাজার ৬৪৪টি আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৯ হাজার ৭৫৭ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডে জমা পড়া ৫৯ হাজার ৮২০টি আবেদনের বিপরীতে প্রয়োজন প্রায় ৭ হাজার ১৭৬ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টে জমা হওয়া ৪৫ হাজার ৮২৪টি আবেদনের বিপরীতে প্রয়োজন প্রায় ২ হাজার ৫৮১ কোটি টাকা।

এ অর্থ পরিশোধে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। শুরুতে অর্থ বিভাগ ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিলেও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়।

এর আগে অবসর সুবিধা বোর্ডের জন্য ২ হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে ডেমি-অফিসিয়াল (ডিও) চিঠি পাঠিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।