মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার এইমাত্রঅন্যান্য বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, কেন বললেন ট্রাম্প নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী এইমাত্রঅন্যান্য নদীতে মাছ ধরার জেলে থেকে ইয়াবা 'আমদানিকারক' উখিয়ার রিজভী আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য আশুলিয়ায় নারীকে কুপিয়ে হত্যার পর যুবকের আত্মহত্যা কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রুবেল ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার এইমাত্রঅন্যান্য ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারী উদ্ধার ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ এইমাত্রঅন্যান্য ভিড়ের সময়ে ছাদে ভ্রমণের জন্য আরও শক্ত করে বানানো হয়েছে রেল কোচের ছাদ প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত এইমাত্রঅন্যান্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরীক্ষা নেই, নিলে হবে নিয়মবহির্ভূত
অন্যান্য

শেরপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক:
শেরপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে পানিতে ডুবে সিয়াম নামের মাত্র দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার দড়িমুকুন্দ মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম দড়িমুকুন্দ মধ্যপাড়ার বাসিন্দা জনির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাড়ির পাশে অন্য ছোট শিশুদের সাথে খেলছিল সিয়াম। এ সময় পরিবারের সদস্যরা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে সবার অগোচরে সিয়াম খেলতে খেলতে বাড়ির পাশের একটি ডোবার দিকে চলে যায়। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা অনুসন্ধানের পর ডোবার পানিতে সিয়ামকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে সিয়ামের বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। অবোধ এই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো দড়িমুকুন্দ গ্রামজুড়ে গভীর শোক ও শোকস্তব্ধ পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থারে পুলিশ পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্ত করা হয়েছে।