মূল লেখায় যান
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
‘যেকোনো বিদেশি সামরিক ব্যবস্থার চেয়ে এগিয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি’ এইমাত্রঅন্যান্য ‘যেকোনো বিদেশি সামরিক ব্যবস্থার চেয়ে এগিয়ে ইরানের নিজস্ব প্রযুক্তি’ সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস এইমাত্রঅন্যান্য সংবাদ প্রকাশের পর কানাইলালের জন্মভিটায় ডিসি, মিউজিয়ামের আশ্বাস আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আ.লীগের কার্যক্রমে ভারতের সমর্থন সম্পর্কে প্রভাব পড়তে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ এইমাত্রঅন্যান্য বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা এইমাত্রঅন্যান্য ঝাল-ঝাল কিছু খেতে মন চাইছে? এবার বানান স্বাস্থ্যকর মুচমুচে নাশতা বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন এইমাত্রঅন্যান্য বিটিভির নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির এইমাত্রঅন্যান্য জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে সাহিত্য-সংস্কৃতি চর্চার আহ্বান জাবি ভিসির রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি এইমাত্রঅন্যান্য রিয়াল মাদ্রিদে ইয়ান দিয়োমান্দে, ৭ বছরের চুক্তি
অন্যান্য

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

প্রতিবেদক:
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ৩৪৯ জন সংসদ সদস্যের (এমপি) নাম সম্বলিত ভোটার তালিকা প্রকাশ করা হয়।

এর আগে একই দিনে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট।

এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইতোমধ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটাররা সরাসরি অংশ নেন না। কেবল সংসদ সদস্যরাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এ কারণেই সংসদ সদস্যদের তালিকাকেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হিসেবে প্রকাশ করে নির্বাচন কমিশন।