মূল লেখায় যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক এইমাত্রঅন্যান্য ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরান-আমিরাতের উচ্চপর্যায়ের বৈঠক কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আলোচনা সভা ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা এইমাত্রঅন্যান্য ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে অস্কারের দৌড়ে ছয় সিনেমা আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার এইমাত্রঅন্যান্য আ.লীগকে ফেরাতে সরকারের একাংশ ষড়যন্ত্র করছে: পরওয়ার ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের এইমাত্রঅন্যান্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ১১, তিনজনের কারাদণ্ড সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার এইমাত্রঅন্যান্য সেই ৬৩ বিদেশির সহযোগী মহসিন কোকেন মামলায় গ্রেফতার ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’ এইমাত্রঅন্যান্য ফ্রান্সে বসেই দেশে ডাকাতচক্র চালাতেন ‘ফ্রান্স নাসির’
অন্যান্য

চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৫

প্রতিবেদক:
চট্টগ্রামের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৫

*সীতাকুণ্ডের শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহত ৫, আহত অনেকে*

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

ভাটিয়ারীস্থ ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে ধারণা করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজ কাটার কাজ করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্রের দাবি, ইয়ার্ডে একটি বয়লার কাটার সময় সেখানে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। ঘটনার পর আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তবে এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ এবং হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একাধিকবার যোগাযোগ করেও আহতের সংখ্যা ও ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।